ইংলিশ ফুটবল লিগ কাপ বা ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সেন্ট জেমস পার্কে

ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে দাপুটে জয় ম্যানচেস্টার সিটির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৭ সময়

ইংলিশ ফুটবল লিগ কাপ বা ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সেন্ট জেমস পার্কে নিউক্যাসেল ইউনাইটেডকে  ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। নিউক্যাসেলের দুর্গ সেন্ট জেমস পার্কে লড়াইটা ছিল সমানে সমান। লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখাই ছিল ম্যানচেস্টার সিটির লক্ষ্য।  ম্যাচের ডেডলক ভাঙে ৫৩ মিনিটে। 


নতুন সাইনিং আতোঁয়া সেমেনিয়োর দুর্দান্ত ফিনিশিংয়ে লিড নেয় সিটিজেনরা। ম্যাচ যখন শেষের পথে, ঠিক তখনই ইনজুরি টাইমে ম্যাজিক দেখান রায়ান চেরকি। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে নিউ ক্যাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই ফরাসি মিডফিল্ডার। ফলে ২-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। আগামী ৪ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে হবে ফিরতি লেগ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় ঘরের মাঠে ড্র করলেই ফাইনালের টিকিট পাবে সিটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯