চা পান করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থী মো. রেজওয়ানুল হক

চা পানরত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু, কুয়েটজুড়ে শোক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৮ সময় , আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৮ সময়

চা পান করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থী মো. রেজওয়ানুল হক (২৪) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় কুয়েটজুড়ে শোক বিরাজ করছে । তাৎক্ষণিক এ খবরে বন্ধ হয়ে গেছে কুয়েটের একাডেমিক কার্যক্রমও। কুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হক সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে শহীদ স্মৃতি হলের ডিপারটমেনটাল স্টোরে চা পানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত খুলনা আদ-দীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেজওয়ানুল হক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন।


এদিকে রেজওয়ানুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে কুয়েট প্রশাসন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা জারি করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯