সালমান শাহ হত্যা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার্জশিট

সালমান শাহ হত্যা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪১ সময় , আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪১ সময়

সালমান শাহ হত্যা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার্জশিট জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়নি সিআইডি। তদন্তের কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানানো ছাড়াই আরও সময়ের আবেদন করেছে সংস্থাটি। এর আগে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্টু বিচারের দাবিতে মানববন্ধন করে সালমান ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পরও বিচার না পেয়ে তাদের কণ্ঠে ক্ষোভ, বেদনা আর দীর্ঘ প্রতীক্ষার আহাজারি দেখা যায়। ভক্তদের অভিযোগ, দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার না করায় ন্যায়বিচার ধীরগতি। তাদের দাবি, আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। 


গত বছর ২০ অক্টোবর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। ঐদিনই রমনা থানায় ১১জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯