যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার

বেনাপোলে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ এক যুবক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৯ সময় , আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৯ সময়

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। গতকাল রোববার (১১ জানুয়ারি) র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির সিপিসি একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, মো. সাকিব হাসান (২১), পিতার নাম আসলাম আলী। তিনি বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।


র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানায় র‌্যাব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯