জাপানভিত্তিক প্রতিষ্ঠান নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) শিক্ষাবৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী। আজ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২০ সময় , আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২০ সময়

জাপানভিত্তিক প্রতিষ্ঠান নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) শিক্ষাবৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী।  আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।  এ সময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো.  শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষাবিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ ও বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন মোছা. জান্নাতি আকতার বন্যা (ভেটেরিনারি), মো. আল আমিন (ভেটেরিনারি), মোছা. মারিয়া খান আঁচল (কৃষি), জুবায়ের আমিন (কৃষি), শাহানা ইসলাম হৃদি (কৃষি), নিহারিকা মোহান্ত (কৃষি), মোছা. আয়েশা খাতুন (কৃষি), মো. ইশতিয়াক উদ্দীন খান (পশুপালন), ফাওজিয়া ফারিহা (পশুপালন), মো. শরীফ হোসেন (পশুপালন), উম্মে হানি মৌলি (মাৎস্যবিজ্ঞান) এবং সাদিয়া আফরোজ ইমা (মাৎস্যবিজ্ঞান) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘যারা আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা বৃত্তি পেয়েছে, তাদের সবাইকে শুভকামনা জানাই। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরো  উৎসাহিত করবে, উচ্চশিক্ষায় তাদের অগ্রযাত্রাকে সহজ করবে। আশা করব, শিক্ষার্থীরা এই অর্জন ধরে রাখবে এবং সামনে আরো  ভালো ফল করবে।’ উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে  প্রতিষ্ঠা করা হয়।


উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সংস্থাটি কাজ করে আসছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে এনইএফ দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বৃত্তির আওতাভুক্ত।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯