এবার বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১১ জানুয়ারি)

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৯ সময়

এবার বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মান্নার পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নেয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় মান্না বলেন, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার বিরোধিতা করতে মবোক্রেসির ঘটনা দুঃখজনক। কিছু ছোট মিডিয়ার অন্যায় রিপোর্টের বিরোধিতা না করে পারা যায় না বলেও মন্তব্য করেন তিনি।  তিনি আরও বলেন, গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র টিকবে না৷ অন্তর্ভুক্তিমূলক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মান্না। এর আগে, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে উল্লেখ করে তার প্রার্থিতা বাতিল করা হয়। যার মধ্যে ছিল ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা। তবে সেই সময়ে বগুড়া-২ আসনের প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছিল। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯