রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১২ সময়

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঢাকার খিলগাঁও থানা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় বোন শোভা জানিয়েছেন, তিনি শনিবার (১০ জানুয়ারি) দুপুর  দেড়টার দিকে বাসা থেকে জিমে যান। বাসায় ফিরে ছোট বোন লিলিকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে ভাবলেও পরে হিজাব খুলে দেখেন গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা।


পরে লিলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিবারের সূত্রে জানা যায়, নিহত লিলি পরিবারের সঙ্গে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলার বাসাটিতে ভাড়া থাকত। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯