সারাদেশে বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:১৯ সময় , আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:১৯ সময়

সারাদেশে বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না।


এতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯