জামালপুরে প্রতিবেশীর ছুরির আঘাতে মো. জিহাদ (১৫) নামে এক স্কুল ছাত্রের খুনের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনও

জামালপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৯ সময় , আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৯ সময়

জামালপুরে প্রতিবেশীর ছুরির আঘাতে মো. জিহাদ (১৫) নামে এক স্কুল ছাত্রের খুনের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পায়নি পুলিশ। বুধবার (৭ জানুয়ারী) রাত ৭ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.জিহাদ ওই এলাকার মো.ফিরোজ মিয়ার ছেলে। তিনি নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এদিকে অভিযুক্ত মুন্না (১৫) একই এলাকার আবুল কাশেমের ছেলে। তারা দুইজন প্রতিবেশী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই এলাকায় অভিযুক্ত মুন্না, সাঈদ ও ভুক্তভোগী জিহাদ মিলে স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি ভর্তার (মুড়ি মাখা) আয়োজন করেন। এসময় কথা কাটাকাটি জেরে মুন্না জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  


এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান বলেন, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনা কোন অভিযোগ পায়নি। এখনো কেউ গ্রেফতার হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯