নওগাঁয় খাল থেকে মিঠুন সরকার (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার

চোর সন্দেহে ধাওয়া, প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ, কয়েক ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৫৯ সময়

নওগাঁয় খাল থেকে মিঠুন সরকার (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাটচকগৌরী বাজারের পাশের এক খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাটচকগৌরী বাজার থেকে চোর সন্দেহে মিঠুনকে ধাওয়া করে স্থানীয় কিছু যুবক। এরপর তিনি দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশের এক খালে ঝাঁপ দেন। এরপর তাকে আর খুঁজে না পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহীর ডুবুরি দলকে এনে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, নিহত মিঠুন সরকার চোর কিনা, এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯