ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের সামনের অংশ দুমড়েমুচড়ে

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় কোচ দুর্ঘটনায় আহত ৮

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৯ সময়

ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে কমপক্ষে সাত থেকে আট যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পঞ্চগড়গামী ওই কোচটি ঘটনাস্থলে পৌঁছলে ঘন কুয়াশায় কিছুই দেখতে না পেয়ে চালক নিয়ন্ত্রণ হারান।


ফলে গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খায়। কোচের চালক ফারুক হোসেন বলেন, ‘কুয়াশার তীব্রতা এত বেশি ছিল যে সামনে ১০ থেকে ২০ ফুট রাস্তাও পরিষ্কার দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।’


ঠাকুরগাঁও হাইওয়ে থানার এসআই মো. জামিল বলেন, ‘ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসায় চালক কিছুই দেখতে পাননি।


এতে গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খায়। দুর্ঘটনার পর যাত্রীরা নিজেরাই ঘটনাস্থল ত্যাগ করেন। কোনো যাত্রী গুরুতর আহত না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯