মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিজ বাসভবনে পড়ে গেছেন শতবর্ষী

বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২২ সময় , আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২২ সময়

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিজ বাসভবনে পড়ে গেছেন শতবর্ষী এই নেতা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়। 


তার প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পড়ে যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে।


সুফি ইউসুফ বলেন, ‘বাসায় পড়ে যাওয়ার পরপরই অ্যাম্বুলেন্সে করে তাকে আইজেএনে স্থানান্তর করা হয়েছে। মাহাথির মোহাম্মদের বয়স বিবেচনায় রেখে চিকিৎসকরা তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন।' 


মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা ছিল। তাঁর হার্টে বাইপাস সার্জারি করা হয়েছিল। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়বার যখন মাহাথির প্রধানমন্ত্রী হন, তখন তাঁর বয়স ছিল ৯৪ বছর। ওই সময়ে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯