ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবার ঘোষনা দিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কার‌্যকর

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২১ সময় , আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২১ সময়

ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবার ঘোষনা দিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কার‌্যকর  হবে হবে বলে জানানো হয়েছে। যখন ভেনেজুয়েরার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে যায়, ঠিক তখনই এই ঘোষনা দিয়েছেন ইলন মাস্ক। খবর দ্য ইকোনমিক টাইমসের। 


প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। স্পেসএক্সের অফিসিয়াল ফেসবুক পেজেও বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। 


স্পেসএক্সের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে বলা হয়, ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি জানিয়ে আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত স্টারলিংকের এই সেবা অব্যাহত থাকবে। 


যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হ্যান্ডকাফ পরা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। 


এদিকে, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহনের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯