নতুন বছরে অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৩৮ সময় , আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৩৮ সময়

নতুন বছরে অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম।


গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি শেষে আগামীকালই প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


দিনের শুরুতে সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১নং এজলাসকক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।


প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে আগামীকালই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯