পৌষের মধ্যভাগে সারাদেশেই শীতের দাপট। কনকনে ঠাণ্ডায় স্থবির জনজীবন। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, ৯ ডিগ্রি সেলসিয়াস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৩ সময় , আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৩ সময়

পৌষের মধ্যভাগে সারাদেশেই শীতের দাপট। কনকনে ঠাণ্ডায় স্থবির জনজীবন। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে, ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।


গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের ‍দিনও সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সবমিলিয়ে এই মৌসুমে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছিল।


এদিকে, ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা প্রকৃতি। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অর্পযাপ্ত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।


এমনকি ফেরি ও নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে ঘন কুয়াশায়। তাছাড়াও, গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও ঘটেছে শিডিউল বিপর্যয়। অন্তত ৯টি ফ্লাইটকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯