নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার

নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১২ সময়

নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর  ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন নরসিংদী সদর থানার উপপরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস।


গ্রেফতারকৃতরা হলেন, বদরপুরের উত্তরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে শিপন(২৭), সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম (৬২) ও আবুল কাশেম (৬০)। 


গত বছরের ২৬ ডিসেম্বর, পারিবারিক কলহের জেরে শহরতলীর হাজীপুরের বদরপুর এলাকার রউফ মিয়ার মেয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তারকে (১৭) অভিযুক্ত'রা কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরই জেরে দিনার পিতা রউফ মিয়া অভিযুক্ত ৫ জনের নামে নরসিংদী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


নরসিংদী সদর থানার উপপরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস জানান, পারিবারিক কলহের জেরে কলেজ ছাত্রীকে কুপিয়েছে আসামিরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯