রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় মধ্যরাতে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২

মধ্যরাতে ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৯ সময় , আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৯ সময়

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় মধ্যরাতে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।


ডিএনসিসি জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও বিলবোর্ডসহ সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে এই কার্যক্রম।


অভিযানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মহাখালী এলাকায় যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে সিটি কর্পোরেশন দৃশ্যমান পদক্ষেপ নেবে। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে বলেও জানান তিনি। বিধি অনুযায়ী করা হয়েছে জরিমানাও।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯