বিশ্বকাপ বাছাইপর্বে গত ম্যাচে প্যারাগুয়েকে হারাতে ঘাম ঝরেছে আর্জেন্টিনার। মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে দেশটির তান্ত্রিকরা। তাতেও রক্ষা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫ সময় , আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫ সময়
বিশ্বকাপ বাছাইপর্বে গত ম্যাচে প্যারাগুয়েকে হারাতে ঘাম ঝরেছে আর্জেন্টিনার। মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে দেশটির তান্ত্রিকরা। তাতেও রক্ষা পায়নি পেরু। তবে বুধবার (১৮ অক্টোবর) অ্যাওয়ে ম্যাচে পেরুকে সহজেই হারিয়েছে আলবেসিলেস্তেরা। এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমাতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেসি। পেরুর এক ভুল পাস থেকে বল পেয়ে যায় আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে স্বাগতিক পেরু বেশকিছু আক্রমণ চালিয়েছে। তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। আর আক্রমণেও এগিয়ে ছিল আলবেসিলেস্তেরা। পুরো ম্যাচে ১০টি শট নেয় আর্জেন্টিনা, বিপরীতে পেরু শট নেয় ৬টি।

এই জয় আর্জেন্টিনাকে কনমেবল অঞ্চলের টেবিলে শীর্ষ স্থানটা আরও শক্ত করাল। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে এটি আর্জেন্টিনার টানা চতুর্থ জয়। আর ৪ ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে পেরু।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯