দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের কৌতূহল। অবশেষে তাদের বিয়ের তারিখ ও স্থান নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই দুই তারকা।
খবর অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানটি হবে রাজস্থানের উদয়পুরে একটি ঐতিহ্যবাহী প্রাসাদে। পুরো আয়োজন রাখা হবে একেবারেই ঘনিষ্ঠ পরিসরে। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বড় কোনো জাঁকজমক বা তারকাবহুল আমন্ত্রণের পরিকল্পনা নেই।
রাশ্মিকা ও বিজয় দুজনই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকতে পছন্দ করেন। তাই এই বিয়েতেও তারা গোপনীয়তা বজায় রাখতে চান। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই আনন্দ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।