গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতিএ কে এম ফজলুল হক মিলন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের আগে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সব ইউনিয়ন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের বাইরে সমবেত হন। পরে নির্বাচনী আচরণ বিধি মেনে কয়েকজন নেতা-কর্মী নিয়ে প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেন।
২০০১ সালে গাজীপুরের একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন।