ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতের এই

ময়মনসিংহ রুটে কয়েকটি স্টেশনে আটকা ট্রেন, যাত্রী ভোগান্তি চরমে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৯ সময় , আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৯ সময়

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) রাতের এই ঘটনার পর থেকেই বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 


রেলওয়ে সূত্রে জানা গেছে, অনাকাঙ্খিত ঘটনার পর স্বাভাবিকভাবেই ঢাকা-ময়মনসিংহ রুটের সবক'টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এখন পর্যন্ত অগ্নিবীণা ট্রেননি ঘটনাস্থলে আটকে আছে। আর যমুনা এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে ময়মনসিংহে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী দুটি কমিউটার ট্রেনও তাদের যাত্রা আরম্ভ করতে পারেনি। একটি কমলাপুর আরেকটি গফরগাঁওয়ের অবস্থান করছে। 


এক যাত্রী জানিয়েছেন, তিনি দীর্ঘসময় ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এতে শীতের মধ্যে তার চরম ভোগান্তি হয়েছে। 


ঢাকা যাবার অপেক্ষায় থাকা এক যাত্রী এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। বলেন, এমন বলি সব সময় সাধারণ মানুষই হয়ে থাকে। এবারও ভোগান্তি হলো সাধারণ মানুষেরই।


রোববার দিবাগত রাতে রেললাইনের ১৫ ফুট পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই লাইন মেরামতের কাজ তারা করে ফেলবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯