বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর মাঠের লড়াই আবারও শুরু হলো একদিনের বিরতির পর। ২৯ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:২ সময় , আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:২ সময়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর মাঠের লড়াই আবারও শুরু হলো একদিনের বিরতির পর। ২৯ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। টস জিতে রংপুর রাইডার্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।


সব বিতর্ক ছাপিয়ে আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম রয়্যালসের এটি দ্বিতীয় ম্যাচ।


জয়ের সুবাদে ম্যাচ শুরুর আগে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল। অন্যদিকে, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ।

এই ম্যাচে চট্টগ্রাম একাদশে একটি পরিবর্তন এনেছে। জিয়াউর রহমানের জায়গায় দলে নেওয়া হয়েছে অ্যাডাম রসিংটনকে।


তবুও চার বিদেশির কোটা পূর্ণ হয়নি, আগের ম্যাচে দুই বিদেশি নিয়ে মাঠে নামা দলটি এবার খেলছে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে।

রংপুর রাইডার্সের একাদশে রয়েছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। দুজনই থাকলেও উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন অধিনায়ক সোহান। মাহমুদ উল্লাহ রিয়াদসহ একঝাঁক অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়েছে রংপুর।


দুই দলের একাদশ


রংপুর রাইডার্স

ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।


চট্টগ্রাম রয়্যালস

মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯