বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ একটা ক্রান্তিকাল পার করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে,

দেশ অস্থির করার ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ একটা ক্রান্তিকাল পার করছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে। আমাদের এই সময়টাতে সাবধান থাকতে হবে।


যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আালেম-ওলামাদের কাছে দোয়া ও ভোট চান। বিএনপি মহাসচিব বলেন, ছয় বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া।

তিনি হাসপাতালে অসুস্থ, তাঁর জন্য দোয়া করবেন। এ ছাড়া এটি আমার শেষ নির্বাচন। আমাকে আপনারা সহযোগিতা করবেন।

মির্জা ফখরুল আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।


তিনি আরও বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই- আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯