জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা শিয়াল ও কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল

সরিষাবাড়ীতে শিয়াল ও কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা শিয়াল ও কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া মাজনাবাড়ী, সাদাপলট, পৌর এলাকার আরামনগর বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। এর পর থেকে ওই এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।


আহত ও স্থানীয়রা জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নে বিভিন্ন এলাকায় পাগলা শিয়ালের উপদ্রব বেড়েছে।


রবিবার ভোরে ঘন কুয়াশার ভেতর একটি পাগলা শিয়াল লোকালয়ে এসে দুইটি এলাকায় ৪ জনকে কামড়ে আহত করে। একইদিন বিকালে পৌর এলাকার আরামনগর বাজারসহ কয়েকটি এলাকায় কুকুর ও বিড়াল ৬ জনকে কামড়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে যায়। ঘটনায় পর থেকে এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

পাগলা শিয়াল, কুকুরের উপদ্রব ঠেকাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান তন্ময় রবিবার রাতে জানান, রবিবার সকাল ও বিকালে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত হয়ে তারা হাসপাতালে আসে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯