চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬)

চুয়াডাঙ্গায় পিস্তল-গুলিসহ যুবক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২১ সময় , আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২১ সময়

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। 


আজ রবিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে জীবননগর থানাধীন মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ হাসানের মালিকানাধীন জাহিন সাইকেল শোরুমে অভিযান পরিচালনা করে এই অস্ত্র উদ্ধার করা হয়।


আটক গাজী জাহিদ হাসান পৌর ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের ছেলে।


আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামুনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯