ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার

আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুস সালাম জানান, সন্ধ্যার দিকে ঘাট পয়েন্টের কিছু স্থানে কুয়াশা থাকলেও নদীতে এর তীব্রতা কম ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।


ফলে নৌপথে চলাচলকারী ফেরিগুলোর মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে।

তিনি আরো জানান, দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে রাত ৯টা ৩০ মিনিটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহনসহ মোট পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯