‘উৎসবমুখর নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে বহুল প্রতিক্ষিত নির্বাচন উৎসবমুখর

উৎসবমুখর নির্বাচনে পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৭ সময় , আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৭ সময়

‘উৎসবমুখর নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে বহুল প্রতিক্ষিত নির্বাচন উৎসবমুখর করা সম্ভব হবে না। বিগত নির্বাচনগুলো নিয়ে মানুষের মাঝে বিস্তর অসন্তোষ রয়েছে। এজন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যক্ষেণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি ।


আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভয়েস নেটওয়ার্ক-এর উদ্যোগে খুলনা অঞ্চলের নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি।


খুলনা জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে আয়োজিত কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচনী আসনগুলোর তিন শতাধিক পর্যবেক্ষক অংশ নেন। 


নির্বাচন পর্যবেক্ষকরা যাতে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মশালায় পর্যবেক্ষণের নীতি, পদ্ধতি, নির্বাচনী আইন ও বিধির নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 


ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও জাতীয় উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং ভয়েস নেটওয়ার্কের সদস্যসচিব ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েমের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়্যারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।


এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, খুলনা প্রেসক্লাবেব সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, নির্বাচন অবজারভার বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, আবদুল্লাহ শাহীন প্রমুখ। 


কর্মশালায় অনুকূল, অবাধ, নিরাপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনায় জড়িত প্রত্যেক প্রতিষ্ঠানকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।


বক্তারা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অপরিবার্য অংশ, যা গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করবে। কারণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি।


তাঁরা বলেন, নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯