ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৬ সময়

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার পর বনানীর কবরস্থানে পৌঁছান তিনি।


এ সময় কোকোর কবরে পাশে খানিকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর মোনাজাত করেন তারেক রহমান।


এছাড়া, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তিনি।


এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা দেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯