আবারও সংঘাত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে। মঙ্গলবার রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু'পক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময়

আবারও উত্তেজনা থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়

আবারও সংঘাত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে। মঙ্গলবার রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু'পক্ষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দু'দেশ। 


এছাড়াও হয়েছে বিস্ফোরণের ঘটনাও। কৌশলগত আধিপত্য ধরে রাখতে তৎপর উভয় দেশ। যুদ্ধবিরতি ভেঙেই চলছে পাল্টাপাল্টি সংঘাত। আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছে আশপাশের এলাকার বাসিন্দারা। 


একদিন আগেই ব্যাংকক প্রশাসন জানিয়েছিল, যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বিবদমান দেশ দু'টি। 


বুধবার (২৪ ডিসেম্বর) থাইল্যান্ডের চানথাবুরিতে বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা। গত জুলাইয়ে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল দুই দেশ। মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে আবার লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে। হতাহতের ঘটনাও হয়। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯