জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৮ সময় , আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৮ সময়

জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপকুমার চক্রবর্তীসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিশন।


বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয়া হয়।


আসামিরা হলেন- ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মো. ওহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান ও মো. শাহদাত আলী।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই বন্ধুর সঙ্গে চা খেতে বের হয়ে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের একাধিক গুলিতে নিহত হন শিক্ষার্থী ইমাম হোসেন তাইম। সেদিন তার বাবা রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়া পুলিশের উদ্দেশ্যেই বলেছিলেন, 'একজনকে মারতে কয়টি গুলি লাগে?’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯