রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর)

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১১ সময় , আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১১ সময়

রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। 


রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস থেকে জিএম কাদের এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা। 


নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, গত শুক্রবার দুপুর ১টা পর্যন্ত রংপুরের ছয়টি আসনে মোট ১১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ২ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৩ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন, এবং রংপুর-৬ আসনে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


জি এম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম তুলে দলটির কো-চেয়ারম্যান মোস্তফা জানান, নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। এছাড়া, ৩০০ আসনে ভালো প্রার্থী পেলে সব আসনেই নির্বাচন করতে চায় জাতীয় পার্টি বলেও উল্লেখ করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯