দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য নজির গড়ল দুই কিউই ওপেনার। একই ম্যাচদের উভয় ইনিংসে

টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে কনওয়ে-লাথামের অনন্য বিশ্বরেকর্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময় , আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়

দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য নজির গড়ল দুই কিউই ওপেনার। একই ম্যাচদের উভয় ইনিংসে একই দলের দুই ওপেনারের শতক পাওয়ার এই ঘটনা টেস্ট তো বটেই, জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো'র গবেষণায় এটি প্রথম শ্রেণির ক্রিকেটেও প্রথমবার।


মাউন্ট মঙ্গানুই টেস্টে ক্যরিবিয়ানদের বিপক্ষে এই ৪টি শতকের মধ্যে ডেভন কনওয়ের একটি ডাবল সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২২৭ রান করেছিলেন তিনি। লাথাম করেছিলেন ১৩৭। দ্বিতীয় ইনিংসে কনওয়ে করলেন ১০০, লাথামের ব্যাটেও আসে ১০১।


মূলত, একই টেস্টে ওপেনারদের ৪টি সেঞ্চুরি করার বেশ কয়েকটি নজির রয়েছে। তবে সেটি দুই দল মিলিয়ে।


এদিকে টেস্ট ইতিহাসে মাত্র দশম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির মালিক কীর্তি গড়েছেন কনওয়ে। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি এর আগে গড়েছিলেন ডাগ ওয়াল্টার্স, গ্রেগ চ্যাপেল, মার্নাস লাবুশেন, সুনীল গাভাস্কার, শুভমান গিল, লরেন্স রো, ব্রায়ান লারা, গ্রাহাম গুচ ও কুমার সাঙ্গাকারা।


অপরদিকে, এই ম্যাচে কনওয়ের মোট ৩২৭ রান নিউজিল্যান্ডের ইতিহাসে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। এর আগে স্টিফেন ফ্লেমিং ৩৪৩ রান (২০০৩) ও মার্টিন ক্রো ৩২৯ রান (১৯৯১) করেছিলেন। এছাড়া কনওয়ে নিউজিল্যান্ডের ষষ্ঠ ব্যাটার, যিনি টেস্টের দুই ইনিংসেই শতক করেছেন। তার পরপরই এই কীর্তিতে নাম লেখান অধিনায়ক টম ল্যাথামও।


এত কীর্তিময় দিনে ম্যাচেও এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শেষ দিনে জয়ের জন্য উইন্ডিজকে রেকর্ড ৪১৯ রান তুলতে হবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করলে নিজেদের প্রথম ইনিংসে ৪২০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯