লা লিগায় জয় দিয়ে জন্মদিন রাঙ্গাল কিলিয়ান এমবাপ্পে। সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমালো গ্যালাক্টিকোরা। মূল একাদশে

লা লিগায় সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে জন্মদিন রাঙ্গালেন কিলিয়ান এমবাপ্পে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়

লা লিগায় জয় দিয়ে জন্মদিন রাঙ্গাল কিলিয়ান এমবাপ্পে। সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমালো গ্যালাক্টিকোরা। মূল একাদশে সাত পরিবর্তন নিয়ে সেভিয়ার বিপক্ষে মাঠে নামে রিয়াল। শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। ম্যাচের ৩৮ মিনিটে রদ্রিগোর ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। এতেই এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। 


ম্যাচের দ্বিতীয়ার্ধেও জমে ওঠে দু'দলের লড়াই। সেভিয়ার সানচেস ও রোমেরোর শট আটকে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এমবাপ্পের দুটি প্রচেষ্টা ঠেকান সেভিয়ার গোলরক্ষক। 


৬৮ মিনিটে বেলিংহ্যামকে ফাউল করে মার্কাও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর পাশাপাশি জয় দিয়ে জন্মদিন রাঙ্গালেন এমবাপ্পে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯