নাটোরের সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৩৫ লাখ টাকার মাছ নিধন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময় , আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়

নাটোরের সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। 


শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।


মৎস্যচাষি সিদ্দিক প্রামানিক জানান, স্থানীয় মসজিদের ১২ বিঘার একটি পুকুর ইজারা নিয়ে ৬ মাস ধরে মাছচাষ করছেন তিনি। শুক্রবার মধ্যরাতে কে বা কারা পুকুরটিকে বিষ প্রয়োগ করে। আজ সকালে গিয়ে তিনি পুকুরে থাকা মাছগুলো মরে ভেসে থাকতে দেখেন। 


তিনি আরও জানান, পুকুরে পাবদা, ট্যাংরা, রুই, মৃগেল, সিলভার মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকার বিক্রি উপযোগী মাছ ছিল। এই অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।  


মসজিদ ও কবরস্থান কমিটির সদস্য ইউনুছ সরকার বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের মাছ ভর্তি পুকুরে বিষ প্রয়োগ করে ৩০০ মন মাছ নিধন করেছে। এভাবে বিষ দিয়ে মাছ নিধন খুব দুঃখজনক। দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীকে ক্ষতিপূরণ দেয়া হোক।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯