নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার

কড়ই গাছে ঝুলছিল মাদক কারবারির মরদেহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময় , আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার  সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পেছনের কড়ই গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।  


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সী নিজের বসত ঘর থেকে বের হন।


এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে উপজেলার নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পেছনের কড়ই গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পায় স্থানীয়রা। নিহত যুবক এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। কিছু দিন আগে তিনি মাদক কারবার ছেড়ে ভালো পথে আসেন।

নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, 'তাকে এক জায়গায় পিটিয়ে হত্যা করা হয়। পরে অন্য জায়গায় নিয়ে মহিলাদের ম্যাক্সি এবং ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়।'


কবিরহাট থানার ওসি মো. নিজামুল উদ্দিন ভূঁঞা জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।


তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯