প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুসারে, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওসমান হাদির জানাজা ও দাফন উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।
শুক্রবার রাতে সিন্ডিকেটের এক অনলাইন বৈঠকে হাদির দাফন ঘিরে ক্যাম্পাস এলাকা বিশেষ করে কবি নজরুলে সমাধিস্থলের আশপাশে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।