সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-২ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কুলাউড়া থানা পুলিশের

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা মমদুদ গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়

সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-২ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে কুলাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান মমদুদ হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুরগ্রামস্থ তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি রাজাপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।


ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সব সদস্যকে নিয়ে তার বাড়িতে একটি বৈঠক করছিলেন। 


গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন ও থানার ওসি মনিরুজ্জামান মোল্যার নির্দেশনায় এসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই মুস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালিকসহ পুলিশ সদস্যরা পলাতক আসামি মমদুদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, পলাতক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মমদুদ হোসেন গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


বৈষম্যবিরোধী মামলায় পলাতক থাকা অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯