ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। রণসাজে ক্রিকেটারদের বরণ করে নিতে তৈরি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম

ভারত-পাকিস্তান বিশ্বকাপ লড়াইয়ে মোদি স্টেডিয়াম

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৫৬ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৫৬ সময়
ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। রণসাজে ক্রিকেটারদের বরণ করে নিতে তৈরি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারনক্ষমতা  সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।
১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষনার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত। এছাড়া বিশ^কাপের মঞ্চে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কখনওই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ সময়ে  সাতবার বিশ^কাপে মুখোমুখি হয়েছে দু’দল। সবগুলোতে জয় পেয়েছে ভারত।
ভারত-পাকিস্তানের শেষ ১০ লড়াই :
১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো
সব মিলিয়ে ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :
ভারত জয়ী : ৫৬টিতে
পাকিস্তান জয়ী : ৭৩টিতে
টাই : ০
পরিত্যক্ত : ৫টি
দুপুর ১২.৩০ থেকে রয়েছে অনুষ্ঠান শুরু হয়ে সেখানে গান গাইবেন অরিজিৎ সিংহ। ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টায় আমদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন দর্শকেরা। 
শনিবার ম্যাচ শুরু দুপুর ২টো থেকে। টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে সেই ম্যাচ। মোবাইলে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে। বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন সকলে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯