লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের

লক্ষ্মীপুরে টিভি অনুষ্ঠানে প্রশ্ন করা নিয়ে সংঘর্ষ, আহত ৮

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। 


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীরা জানান, রামগঞ্জ কলেজ মাঠে একটি বেসরকারি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানের শ্যুটিং চলছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে বিএনপির এক সমর্থক প্রশ্ন করে। এতে ক্ষুব্দ হয়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারীকে জুতা প্রদর্শন করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  


রামগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই নাজমুল বলেন, ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে প্রশ্ন করা নিয়ে একজন সমর্থক জুতা প্রদর্শন করে। এটিকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে। বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯