বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল : ডা. জাহিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৫ সময়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছে।


বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।


ডা. জাহিদ বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেন।


তিনি জানান, চিকিৎসকরা খুবই আশাবাদী, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯