ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেছেন লুইস সুয়ারেস। ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থাকবেন উরুগুয়ের এই

ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন লুইস সুয়ারেস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়

ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেছেন লুইস সুয়ারেস। ২০২৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে থাকবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।


২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। তার চুক্তির মেয়াদ শেষ হয় গত ৬ ডিসেম্বর। নতুন চুক্তির মাধ্যমে আরও এক বছর ইন্টার মায়ামির আক্রমণভাগের নেতৃত্ব দেবেন তিনি।


২০২৫ মৌসুমে প্লেঅফের শেষ দিকের ম্যাচগুলোতে পুরোপুরি খেলতে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেন সুয়ারেজ।


কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ সব মিলিয়েই ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।


২০২৪ মৌসুমের শুরুতে ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। যা তাকে পরিণত করেছে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯