চট্টগ্রামের আলোচিত 'সন্ত্রাসী' সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ মামলায় হাইকোর্টের দেয়া

আলোচিত 'সন্ত্রাসী’ সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়

চট্টগ্রামের আলোচিত 'সন্ত্রাসী' সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) চেম্বার জজ এই আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। এর আগে তিনটি খুনের মামলাসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না। 


আদালত সূত্র জানায়, সাতটি হত্যার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানা এলাকায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে এসব মামলা দায়ের করা হয়।


এদিকে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ছোট সাজ্জাদকে চান্দগাঁও থানার দুটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়া হয়েছে।


চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে বহদ্দারহাট এলাকায় রাব্বী হত্যা ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।


প্রসঙ্গত, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯