রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার গৃহকর্মী আয়েশা

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় স্বীকারোক্তি দিলেন সেই গৃহকর্মী আয়েশা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার গৃহকর্মী আয়েশা আক্তার।


বুধবার (১৭ ডিসেম্বর) ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আসামির জবানবন্দি রেকর্ড করেন এবং এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে, গত ১৫ ডিসেম্বর এ মামলার অপর আসামি ও আয়েশার স্বামী রাব্বি শিকদারও আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।


গত ১০ ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে এই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত আয়েশার ছয় দিন ও রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন আয়েশা। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে যাওয়ার পর তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালানো হয়। সকাল ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে গলাকাটা অবস্থায় মৃত এবং মেয়েকে গুরুতর আহত অবস্থায় পান। হাসপাতালে নেয়ার পর মেয়েকেও মৃত ঘোষণা করে চিকিৎসকরা।


এদিকে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় ঢোকেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বেরিয়ে যান। এই দেড় ঘণ্টার মধ্যেই মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পাশাপাশি সেই ফ্ল্যাটেও চালানো হয় লুটপাট।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯