আরবি শুধু ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, আরবি একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা। যার গুরুত্ব অপরিসীম। বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াহিয়া আখতার, ড. গিয়াস উদ্দিন তালুকদারসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।