নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ অভিযানে গ্রেপ্তার ১৯

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময় , আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময়

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮) ও সহিদুল ইসলাম (৪৫)।


ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। তারা হলেন মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯) ও মহাসিন সিপাহি (৪৫)। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বাধিক নয়জনকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (বয়স উল্লেখ নেই) এবং মো. আক্তার হোসেন (২৭)।


বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে। তারা হলেন- সাইদুল ইসলাম (৩৫), মিজান মেম্বার (৪৬) ও সুফল চন্দ্র দাস (২১)। রূপগঞ্জ থানা পুলিশ মোমেন মোল্লা (৫২) এবং সোনারগাঁও থানা পুলিশ মো. রাসেলকে (৪০) গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি আরো জানান, একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট বসিয়ে ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অপরাধে দুটি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯