ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাজে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার

পোস্টাল ব্যালটে ভোট দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষুদে বার্তা পাঠানোর নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাজে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার জন্য তাগিদ দিয়ে ক্ষুদে বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


আজ বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ওসিভি-এসডিআই এর প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের সচিবকে পাঠিয়েছে। সেই চিঠি থেকে এ তথ্য জানা যায়।


চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-এ দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী ও সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ (আইবাস++ সিস্টেম এর মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা/কর্মচারীগণ) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন।


রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

চিঠিতে আরো বলা হয় যে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য ক্ষুদে বার্তা (SMS) সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা/কর্মচারীর (আইবাস++ সিস্টেম এর মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা/কর্মচারীগণ) নিকট প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যে ক্ষুদে বার্তা পাঠানো হবে সেটাতে থাকবে, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীকে (সামরিক ও বেসামরিক) 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ এর মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


ইসি জানায়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে।


ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য তফসিল ঘোষণার পর থেকে আজ সকাল পর্যন্ত ৪৬ হাজার ৫৩০ জন সরকারি কর্মকর্তা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে  ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।


ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯