ভোলায় বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬

ভোলায় বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতি, আহত ৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময় , আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়

ভোলায় বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইপক্ষই পাল্টা পাল্টি অভিযোগ করেছে।


ভেলু মিয়া বাজার শাখা জামায়াতের আমীর মোহাম্মদ মমিনের বলেন, মঙ্গলবার সকালে বিজয় র‍্যালিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই কর্মী তর্কে জড়ায়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় আবারও দুইদলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জামায়াত সমর্থকদের কয়েকটি দোকানে হামলা চালায় বিএনপির।


এদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় তারা বিজয় মিছিল করছিলেন। এ সময় জামায়াত সমর্থকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হলে বিএনপির তিনজন কর্মী আহত হন। এ সময় কোনো দোকান ভাঙচুর করা হয়নি বলেও দাবি করেন তিনি।


পুলিশ জানায়, খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯