চট্টগ্রামের রাউজান থানা পুলিশ অভিযানে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ প্রায় ৩০ বছর পলাতক থাকা এক

৩০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩ সময় , আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩ সময়

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ অভিযানে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ প্রায় ৩০ বছর পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামি হলেন রাউজান সামমহারপাড়া এলাকার ছৈয়দ আহম্মদের পুত্র আবু তাহের।


সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার সময় রাউজান থানাধীন আসামির নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. মামুন ভূইয়া, এএসআই (নিরস্ত্র) সানুমং মারমা ও সঙ্গীয় ফোর্স। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ভুক্তভোগী উত্তর কচুখাইন এলাকার মৃত জোবায়দুল হকের ছেলে এমদাদুল হক ওরফে খোকনের বসতঘরে ঢুকে আবু তাহেরসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে আনেন। পরে থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার আবু তাহের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় নিহতের মাতা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে প্রধান আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।


তদন্ত শেষে রাউজান থানার পক্ষ থেকে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত, চট্টগ্রাম আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাশাপাশি এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত চার বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


পুলিশ আরো জানায়, মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার আসামি প্রায় তিন দশক ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাউজান থানা পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯