রাজশাহী বিভাগের ৮ জেলায় স্থাপন করা গভীর নলকূপের হিসাব চেয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ

৮ জেলার গভীর নলকূপের হিসাব চাইলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩১ সময় , আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩১ সময়

রাজশাহী বিভাগের ৮ জেলায় স্থাপন করা গভীর নলকূপের হিসাব চেয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পৌঁছেছে। 


সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে চিঠিটি দেয়া হয়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিএমডিএ, বিএডিসি ও ব্যক্তি পর্যায়ে স্থাপন করা সব গভীর নলকূপের সংখ্যা আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে জানতে চাওয়া হয়েছে। 


পাশাপাশি আলাদা করে পরিত্যক্ত নলকূপকেও চিহ্নিত করার আদেশ দেয়া হয়েছে।


এর আগে, গত ১০ ডিসেম্বর বুধবার দুপুরে রাজশাহীর কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় ২ বছর বয়সী সাজিদ। ফায়ার সার্ভিস প্রায় ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯