ভারী বর্ষণের ফলে পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং

বলিভিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৭

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৫ সময় , আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়

ভারী বর্ষণের ফলে পূর্ব বলিভিয়ার সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন এখনও নিখোঁজ। সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।


গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে যায়। এতে সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, আর শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।


বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়েছে গবাদি পশু, সেই সাথে বহু গাছপালা তছনছ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০০ পরিবার।


এরইমধ্যে বন্যার ভয়াবহতা বিবেচনা করে, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ দায়িত্বে পরিস্থিতি তদারকি করছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯